আমার লেখালেখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদত হাসান মান্টো উর্দু সাহিত্যের অমর লেখক। আজ তাঁর ৫৮তম মৃত্যুবার্ষিকী স্মরণে এ লেখাপ্রশ্ন করা হয় আমি কেন লেখি। এটা এমন প্রশ্ন যেমন আমি পানি পান করে কীভাবে তৃষ্ণা মিটাই। এই দৃষ্টিকোণ থেকে এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বলা যায়, খাওয়া দাওয়া এবং তৃষ্ণা মিটানোর জন্য অবশ্য টাকা পয়সা খরচ করতে হয়। তখন আমি গভীর থেকে গভীরতায় অনুসন্ধান করি। তখন বুঝতে পারি, সেটা আমারই ভুল। কারণ আমাকে টাকার জন্য লিখতে হয়। খাদ্যদ্রব্য যদি জোগাড় করতে না পারি তা হলে আমার দৈহিক অবস্থা যেমন আছে তেমন থাকবে না বরং কলম ধরতেও অক্ষম হব। হয়তো বা উপোস থেকে মাথার মজকে চালু রাখা যায়। কিন্তু হাতকেও তো চালু রাখতে হবে। হাত যদি অচল হয়, তাহলে অন্তত মুখের কথাই চালু থাকুক। এ এমন এক ট্র্যাজেডি যে, মানুষ অনাহারে না খেয়ে কিছুই করার ক্ষমতা রাখে না। মানুষ শিল্পকলাকে অনেক ঊর্ধ্বে স্থান দেয়। এর যে পতাকা তা স্বর্গে গিয়ে ঠৈকে গেছে। কিন্তু এ কথা কি অবিসংবাদীভাবে সত্য নয় যে, প্রতিটি শ্রেষ্ঠ এবং মহান জিনিসই একটুকরো শুকনো রুটির জন্য উদগ্রীব। আমি লিখি, কারণ আমি কিছু বলতে চাই। আমি লেখালেখি করে কিছু আয় করি। এবং এই আয় উপার্জন করি বলেই অনেক কিছু বলতে পারি।রুটি এবং শিল্পকলার যে সম্পর্ক আপাত দৃষ্টিতে আজব ব্যাপার বলে মনে হয়। কিন্তু কী করা যাবে, স্বয়ং ঈশ্বরই এই দুইয়ের সম্পর্ক এভাবেই মঞ্জুর করেছেন। তিনি স্বয়ং নিজেকে সমস্ত বস্তু নিরপেক্ষ বলেছেন, কিন্তু এ কথা সম্পূর্ণ সত্য নয় বরং মিথ্যা। এই নিরপেক্ষতা এবং নির্লিপ্ততা সঠিক নয়। এর জন্য প্রার্থনা বা এবাদত প্রয়োজন হয়। আর এই প্রার্থনা খুবই কোমল এবং স্পর্শকাতর রুটির মতো। বরং বলা যেতে পারে যে এ যেন ঘিয়ে ভাজা রুটি আর এই রুটি দিয়ে তিনি নিজের পেট ভরান।আমার প্রতিবেশী কোনো মহিলা যদি প্রতিদিন তার স্বামীর হাতে প্রহূত হয় এবং মার খাওয়ার পরমুহূর্তে আবার তার জুতা পরিষ্কার করে দেয়, তবে তার জন্য আমার মনে কি দয়া বা দরদ থাকতে পারে? যদি আমার প্রতিবেশী কোনো মহিলা স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাদ করে আত্মহত্যার হুমকি দিয়ে সিনেমা দেখতে চলে যায়। আর কয়েক ঘণ্টা যখন তার স্বামীকে দুশ্চিন্তায় অস্থির বা হয়রান অবস্থায় দেখতে পাই, তখন তাদের দুজনের জন্যই আমার মধ্যে এক বিচিত্র করুণা ও বেদনার সৃষ্টি হয়। যদি কোনো যুবক-যুবতী পরস্পরকে ভালোবাসে, আমি এটাকে আমার সর্দি হয়েছ বলে মনে করি না। কিন্তু ওই যুবক আমাকে মনেপ্রাণে আকৃষ্ট করে, যেন তার জন্য হাজারো তরুণী প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত। আসলে সে ভালোবাসার জন্য এতই কাঙাল যেন বাংলার দুর্ভিক্ষপীড়িত মানুষ। এই প্রেমিক যুবক তার ভালোবাসার রঙিন কথার ফুলঝুরির মাঝে যে করুণ কান্নায় গুমরে উঠে তাকে নিয়ন্ত্রণে রাখে, তা আমি আমার হূদয়ের কান দিয়ে শ্রবণ আর অন্যদের শোনাতে থাকব।চাক্কি-পেষাইকারী যে মহিলা দিনরাত পরিশ্রম করে এবং রাতে নির্বিঘ্নে ঘুমায়, তারা আমার কাহিনির নায়িকা হতে পারে না। আমার গল্পের নায়িকা হচ্ছে পতিতালয়ের পতিতা। যে সারা রাত জেগে থাকে আর দিনের বেলা ঘুমিয়ে কাটায়। আর ঘুমুতে ঘুমুতে কখনো কখনো ভয়াল স্বপ্ন দেখে জেগে ওঠে, আর ভাবে সে বৃদ্ধা হয়ে গিয়েছে, আর বুড়োকালের দিনগুলো যেন তার দরজায় এসে টোকা দিচ্ছে। আর তার ভারি ভারি চোখের পাতায় বহু বছরের ঘুম জমা হয়ে আছে। আর এই সবগুলো আমার গল্পের কাহিনির বিষয়বস্তু। তার ভারাক্রান্ত হূদয় আর অসুস্থতা তার খিটমিটে মেজাজ আর গালিগালাজ সবকিছু আমাকে আকৃষ্ট করে। তাই আমি ওদের নিয়ে লেখালেখি করি। সাংসারিক মেয়েদের অলসতা, তাদের সুস্বাস্থ্য আর নেকামি আমার পছন্দ নয় বা আকৃষ্ট করে না। সাদত হাসান মান্টো লেখে, সে লেখে কারণ সে ঈশ্বরের মতো অনেক বড় কবি বা গল্প লেখক নয় ভালোবাসা— তার মমতা তাকে লিখতে অনুপ্রেরণা জোগায়। আমি অবশ্যই জানি যে দেশে আমার খুব খ্যাতি আছে। উর্দু সাহিত্যে আমার অনেক সুনাম আছে। যদি জীবনে এ আনন্দ আর হাসিখুশি না থাকত, তাহলে জীবন আরও অসাড় হয়ে যেত। আমার দেশ পাকিস্তান, যেখানে আমি বসবাস করি, আমার সেখানে মামার কোথায় দাঁড়ানোর জায়গা, তা আমি আজও ভালোভাবে উপলব্ধি করতে পারিনি। সেজন্য আমার গায়ের রক্ত সর্বদা চঞ্চল থাকে। তাই আমি কখনো পাগলা গারদে অথবা হাসপাতালে দিন কাটাই।আমাকে সর্বদা জিজ্ঞাসা করা হয় যে, আমি কেন মদ ছাড়তে পারছি না। যদিও আমি ও আমার জীবনের তিন চতুর্থাংশ খারাপ সংসর্গে কাটিয়ে দিয়েছি। এখন আমার এমন অবস্থা যে, ‘খারাপ সংসর্গ’ থেকে দূরে থাকা বাক্যটি আমার অভিধান থেকে উধাও হয়ে গেছে। আমার বিশ্বাস, খারাপ সংসর্গ ত্যাগ করে যদি আমি এক দিনও কাটাই তাহলে আমার জীবন হয়ে উঠবে জেলখানার বন্দীর মতো। আর যদি খারাপ সংসর্গ অচিরে কেটে যায়, তবে তাও হবে আমার কাছে জেলখানা ছাড়া আর কিছু নয়। তাই যেভাবে হোক, যদি আমি মোজার সুতোর একটা দিক টানতে টানতে বেঁচে যাই। তাহলে তা হবে আমার জন্য মঙ্গলকর।