আমারে ভাষা শেখায় আমার মা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমারে ভাষা শেখায় আমার মাআমি ডাকতে শিখি, মাম-মাম মা।আমি বলতে শিখি, নান-নান না।আমি হাত তালি দিয়ে বলি, তাই তাই তাই।আমি চাইতে শিখে বলি চাই চাই চাই।শোনো শোনো বলে আমি করি অনুরোধ।সংগ্রাম চলবেই বলে আমার প্রতিরোধ।আমাকে আদর করতে শেখায় ভাষাইআমাকে ভালোবাসতে শেখায় ভাষাইআমি সান্ত্বনা পাই ভাষায়আমি সান্ত্বনা দিই ভাষায়।ভাষার এত এত কাজ!ভাষাও জানে না কত কাজ!যারা ভাষা নিয়ে করে কাজতারাও জানে না ভাষার কত কাজ।মঙ্গলঋতু