আমি আমেরিকাকে গান গাইতে শুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমি আমেরিকাকে গান গাইতে শুনি, নানা সংকীর্তন শুনি আমি,
ওই মিস্ত্রিরা, তারা প্রত্যেকে গাইছে যাতে তার গান আমুদে আর তেজঃপূর্ণ হয়,
ছুতার তার গান গাইছে যখন সে তক্তা কিংবা কাঠের গুঁড়ি মাপছে,
রাজমিস্ত্রি তার গান গাইছে যখন সে কাজের জন্য প্রস্তুত হয় কিংবা কাজ থেকে ফেরে,
নৌকার মাঝি তার নৌকায় যা যা আছে তারই গান গায়, কাপ্তান গাইছে জলযানের ডেকের ওপর,
মুচি গান গাইছে তার টুলে বসে, টুপিবিক্রেতা গাইছে যখন সে দাঁড়িয়ে,
কাঠুরের গান, চাষের বালক ভোরবেলা তার যাওয়ার পথে কিংবা দুপুরে বিশ্রামের সময়
কিংবা সূর্যাস্তে,
মায়ের মিষ্টি গান, কিংবা কাজ করতে থাকা নববধূর, কিংবা সেলাই বা ধোয়াধুয়ি করতে থাকা মেয়ের,
প্রত্যেকে গাইছে কোনো কিছু নিয়ে যা তার কিংবা তাদের কিংবা কারোরই নয়,
দিনমান যা কিছু দিনের অন্তর্গত—রাতের বেলা তরুণ সাথিদের আসর, তাগড়া, বন্ধুসুলভ,

তারা গান গাইছে মুখ খুলে তেজঃপূর্ণ আর সুমধুর।

ওয়াল্ট হুইটম্যান (১৮১৯-১৮৯২) আমেরিকান কবি। অনূদিত কবিতাটি ঘাসের পাতারা (১৮৬০) কাব্যগ্রন্থের অন্তর্গত।