আমিও জ্বালিয়েছিলাম মোম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের নতুন প্রজন্মকেমোম নিজেই উঠল জ্বলে,অনেক দিন ঘুমিয়েছিল বলে।আমাকে শহীদ করো দ্রোহের আলোকবীথি,হাতের গহনে নক্ষত্রের উজ্জ্বল শিকড়।আমি প্রজন্ম চত্বরের কথা বলছি,গেঁথে যাচ্ছে স্বপ্নরূপ চোখের গভীরে;এই দেশ কখনো দেখেনি,এক মোহনায় চার হেমবর্ণ নদী।আলোর কল্লোলে ভেসে উঠি ইতিহাসজলে,চাই সৌম্য দিন, রৌদ্র-পারাপার, চাই মানবতা;আমাকে অমর করো মোমজ্বলা সত্যের আয়না পদাবলি।আমি দেখি, হাতে সূর্যবীজ, শত শত মুখ;দেখি, সত্তার জীবন্ত নদী, বহমান একাত্তর।জেগে থাকো আলোকের শান্তি-পদধ্বনি,পথিক পথকে হাঁটাও;সত্যও সময় নেয় পোড়াতে আঁধার।আমাকে নতুন করো হূদি গেঁথে অগ্নিশিখরে,কেবল তোমারই আছে পুরোনো হবার অক্ষমতা;আমি কান পেতে শুনি উজ্জ্বলতার সব উপদেশ।অনেক আঁধার নিকেতনেআমিও জ্বালিয়েছিলাম মোম তোমাদের মতো।