আরব বিশ্বে শুরু হয়েছে রাজনৈতিক সুনামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফারুক চৌধুরী পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভারতে বাংলাদেশ হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত। নিয়মিত কলাম লেখক এবং আন্তর্জাতিক বিষয়াদির বিশ্লেষক।শান্তির দূত হয়ে রবীন্দ্রনাথদেশি-বিদেশি লেখকের সব ধরনের বই পড়ি। আমার অভ্যাস একসঙ্গে অনেকগুলো বই পড়া। এর মধ্যে কবিতার বইও থাকে। ভালো লাগে রবীন্দ্রনাথের কবিতা। রবীন্দ্রনাথকে নিয়ে লেখার ইচ্ছে আছে, বিশেষ করে বিশ্বশান্তির ওপর রবীন্দ্রনাথের ভাবনা নিয়ে। এদিকে আরব বিশ্বে শুরু হয়েছে রাজনৈতিক সুনামি। তাই মধ্যপ্রাচ্য নিয়ে আজকাল পড়ছি পিটার স্লাগলেট এবং ম্যারিয়ান ফারুখ- স্লাগলেটের দ্য মিডিলিস্ট। মধ্যপ্রাচ্যের বিবর্তনের প্রেক্ষাপট বইটিতে চমৎকারভাবে ফুটে উঠেছে।গানের বাছ-বিচার নেইগান হলো মনের খোরাক। তাই গানের ক্ষেত্রে খুব একটা বাছবিচার করি না। যখন যেমন ইচ্ছে হয়—সব ধরনের গান শুনি। তবে বিশেষ পছন্দের কথা বললে রবীন্দ্রসংগীতের কথাই বলতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে রবীন্দ্রসংগীত নতুন করে যেন কথা বলে। ভালো লাগে গজল আর নজরুলগীতিও। আসলে যেকোনো ভালো গান, যেকোনো ভালো সুর ভালো লাগে। সেদিনের শোনা জাকির হোসেনের তবলার তাল এখনো কানে বাজছে।জীবনের সূক্ষ্ম ঘটনাদেশি-বিদেশি সব ধরনের সিনেমাই দেখি। ভারতীয় ছবি ধোবি ঘাট বেশ ভালো লেগেছে। মানুষের জীবনের অনেক সূক্ষ্ম ঘটনা ঘটে, যা সব সময় নজরে আসে না। এই সিনেমায় জীবনের সেসব সূক্ষ্ম ঘটনা ও অনুভূতিই ফুটিয়ে তোলা হয়েছে মুন্সিয়ানার সঙ্গে। মনের মানুষও ভালো লেগেছে। ভালো লেগেছে দি কিংস স্পিস ছবিটি।রংতুলির ছোঁয়া টানেপ্রদর্শনীতে যাই কারণ, রংতুলির ছোঁয়া আমাকে টানে। দেশে থাকলে বেঙ্গল গ্যালারির কোনো প্রদর্শনী বাদ যায় না। সম্প্রতি শফিউদ্দিন আহম্মেদের প্রদর্শনী দেখেছি। একুশে বইমেলায় যাই প্রতিবছর।আমাদের আড্ডা ফুরায় না‘কফি হাউসের আড্ডা’ এখন ফুরিয়ে গেছে। তবে এখনো বন্ধুরা অন্তত নিয়ম করে সপ্তাহে এক দিন আড্ডা দিই। তবে বয়সের সঙ্গে আড্ডার বিষয় বদলে গেছে। এখনকার আড্ডার বেশির ভাগ বিষয় হয়েছে অসুখ আর স্বাস্থ্য। এই আড্ডাও একদিন ফুরিয়ে যাবে জানি।সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার