প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক জীবনের খেলাপথ চলতে পথেই দাঁড়াই, কে ডাকে নাম?ঘাড় ফিরিয়ে শুনি কেবল, ‘সালাম সালাম।’শিশিরভেজা গন্ধ আমার চতুর্দিকে কেমন করে হাঁটছি একা পদ্য লিখেদিন কেটে যায়। যাচ্ছি হেঁটে মাথায় টোপরগাধার টুপি কে পরালো আমার ওপর!চুপিসারে টুপি নিয়ে দিন কাটালামএখন ভাবি হাতের ভেতর সোনার টাকা কোথায় পেলাম?(কোথায় পেলাম নিজেরই নাম পথের মাঝে)খরচ করে ফেলব নাকি কোনো কাজেভাঁজ করে তা রাখতে গেলাম—এখন দেখি;ভাঁজের ভেতর সাঁঝ নেমেছে দিনেরবেলাএকটা জীবন খেলছি শুধু ছেলেখেলাআমার দিকে আসছে ধেয়ে সন্ধ্যাবেলা।৫ জুলাই ২০১১, রাত ১০ টা