আল মাহমুদের কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব বেশি আবদার-অনুরোধ না থাকলে সাধারণত কবিতা লেখা হয়ে ওঠে না। আমার এই পড়ন্ত বেলায়ও কাব্যপ্রেম অক্ষুণ্ন থাকায় একটি ভালো কবিতা লিখতে পারলে ভীষণ পুলক বোধ করি। যেহেতু স্বচোখে দেখে হাতে লিখতে পারছি না, তাই ডিকটেশনে একটা অতৃপ্তি ও দ্বিধা থাকাটাই স্বাভাবিক। আর এখনকার লেখা আমার গীতপ্রবণ কবিতাগুলোর প্রধানতম অনুষঙ্গ—‘ভালোবাসা’।যাঁরা আমার কবিতা আগ্রহসহকারে পড়েন, তাঁদের জানাচ্ছি—নিজের ইচ্ছা-অনিচ্ছায় আমাকে প্রতিনিয়ত কবিতা লিখতে হচ্ছে, যা যথাযথ কাব্যমর্যাদা পেলে ভালো। অবশ্য কাব্যই আমার একমাত্র কর্তব্য বলে বিবেচনা করি।তোমার নামের ছোবলমাঝে মাঝে ভাবি খেলা শেষ হলে বেলা শেষ তবেএকা আমি আর কত দূর পাড়ি দিতে পারি—এই গোধূলিতে পায়ের ছাপ কি পড়েনি আমার?যদি পড়ে তবে ধরে নিতে হবে এখনো চলছিসামনে যাবার নেশায় আকুল দেহ থরথর—ব্যথায় কাতর জানি না কোথায় যাওয়া হবে শেষপাওয়ার মতন আনন্দ এসে আমার আবেশআবেগে মিটবে খুব তাড়াতাড়ি—এখনি কি বলো, তোমার ছোঁয়া, আমার শরীরেলাগবে হে নারী!আমি তো ছিলাম ভবিষ্যতের যাত্রী কেবলএমন সময় তোমার নামটি আমাকে ছোবলহানলো প্রবল—দুই চোখে জল ভিজিয়ে কাজল নামছে শুধুই—ভাসছে আমার ভুরুর নিচে যেন বা একটিপাখি ডানা মেলে উড়ছে একাকী।দুহাত বাড়িয়ে আমি ডাকি ওরে‘পাখি আয় ফিরে—কবির বুকে’কিন্তু ফেরে না পাখিটি আমার।আমি চেয়ে থাকি আকাশের দিকে চোখে জল নিয়ে।অশ্রু লুকানো অন্ধকারেচলতে চলতে বলতে থাকি ভালোবাসার কল্পকথাকী বারতা ছড়িয়ে দিলাম পথের ওপর পথ কি জানে?কেবল ডাকে ইঙ্গিতে সে ভঙ্গিতে সে, আমার পানে।গানে গানে সুর ভেসে যায়—মোড় পেরিয়ে।দোর খোল গো প্রতিবেশী, এই বিদেশিহাত বাড়ালো তোমার দিকে—দাও কিছু দাও প্রেমের ছোঁয়া এই পথিকে।আমার হাতে ডাল মেলেছে কত রেখাহঠাৎ দেখি পথের মাঝে তোমার দেখাপেলাম বড় অসময়ে তবু আমি ধরতে পারিতোমার আঁচল—তোমার শাড়ি।কাড়াকাড়ির খেলা তো নয় এ কেবলই প্রেমের লেখাআছে আমার পথে, পাবো তোমার দেখাভালোবাসার গল্প তবু ফুরায় না তোএবার আমার হাতটি ধরো—এসো প্রেমের গল্পে মাতো।বিনিময়ের নেই কোনো শেষ—এটাই বুঝি ভালোবাসাঅন্ধকারে লুকিয়ে আছে অশ্রু কারও, প্রেমের ভাষা।অদেখা, প্রকাশিত হও এসেকেবলই ঝরার শব্দ উঠছে চারদিকে প্রতিদিনকান পেতে শুনি ঝরে যায় কিছুআঙুলে আমার গুনি,এক দুই তিন, ধ্বনিতে বিলীন কার যেন পরমায়ু।আয়ু কেঁপে ওঠে বায়ুর প্রভাবে; আয়ুর পতনে দেহ—ছোঁয়া দিয়ে যায় কার ভালোবাসা (?) কার মায়া-প্রেম-স্নেহ!আমি বলি একা কে তুমি অদেখা, প্রকাশিত হও এসে,খুব দূরে যেন কারও পদপাত দাঁড়ায় সম্মুখে—হেসে।তার চলাচল শাড়ির আঁচল লাগে অহরহ মুখে শুধায় আমারে—কেন বারে বারে প্রশ্ন করছ এমনআমি অনন্ত দিনের অন্ত—বারবার আসে ফিরে,আমার কথা তো শুনতে পাও না আমি নিশিদিন বলি—হাত বাড়িয়ে গ্রহণ করো এ বিদায়ের অঞ্জলি।প্রশ্ন করো না কোথায় চলেছ, কোথায় বিরামকী তোমার নাম, কোথায় যাচ্ছ,কবে শেষ হবে এই চলাচল—ছলছল করে চোখের অশ্রু চোখের কাজল।মলিন ফোঁটায় ঝরে যায় জল, ছলছল করে আঁখি,কুলায় পাখিরা ফিরে আসে সব এখন নীরব রাত—আমাকে স্পর্শ করার জন্য বাড়াও জাদুর হাত।