আলাপ, অববাহিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নেই শান্তশ্রী, নেই তোমার চোখে
বর্ণিত শান্তিকল্যাণ।

মুখোমুখি বসে থাকা, কিছু সঙ্গবোধ,
হয়তো হারানো সংকেত বিনিময়,
একটি চুম্বন-স্মৃতি, কোনো শিশুমুখ;
প্রেক্ষিতের পাশে নিরুপায় হয়ে
আমাদের বেশ ভালো লাগে।

পণ্যমোহে ক্ষয় হতে হতে,
কোনো এক শঙ্খবিষ থেকে
ফিরে এসে হাত–ধরাগুলি,
কাঠগোলাপের মতো গন্ধহীন বসবাসগুলি,
মৌলিক গোলাপের খোঁজে
দ্বিতীয় সঙ্গমে যায় ক্ষয়ের বিলাসে।

করুণাকথনে

উড়ন্ত মেঘেরা আজও কিছু বৃষ্টি দেয়,

দু-একটি পাখি সঙ্গ দেবার মানসে

পড়শি ধরনে উড়ে আসে বারান্দায়।

যারা মঙ্গলগ্রহে যাবে,

পৃথিবীকে বলবে বিদায়,

তাদের অন্য আশা, অন্য স্বপ্নকে,

চলো, বাঁচার পলাতক আনন্দ বলি।