আলো-অন্ধকারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজার কান্নার পর হারমোনিকা দিল
কুহেলিকাময় নীহারিকা
বাজালে যা জন্ম নেয় নতুন নক্ষত্র
আর তার আলোকণা সবেগে ছুটতে থাকে
খানখান হয়ে যায় অন্ধকার পাহাড় পাতাল
গাঢ় কালো সরিয়ে এই যে সুন্দরের অন্বেষণ
তাতে বাগড়া দিতে এল কৃষ্ণবিবর বিকট
তোমরাই দিয়েছিলে তার ডাকনাম—প্রেম
তা থেকে আঁধার-তলোয়ার চলেছে উচ্ছ্রিত হয়ে
অবিরাম শাঁ শাঁ বিচিত্র বিপুল, আর
আলোকিত স্বস্তিকর সুশান্তসুন্দর
মিলিয়ে মিলিয়ে যাচ্ছে
খণ্ড খণ্ড হয়ে অভূতপূর্ব অন্ধকারে...