আশ্বিনের ফানুস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন পর একসঙ্গে এতটা পথ হাঁটলাম। দূরে তালগাছ ছুঁয়ে থাকা শরতের মেঘ আমাদের অভিবাদন জানায়। আমরা তার আতিথেয়তায় মুগ্ধ হয়ে সন্ধ্যা নামালাম। পথজুড়ে বাতাসের সুরে ঝিঁঝি পোকাদের গান, নির্জন প্রান্তরে জ্যোৎস্নার বান—আমাদের ক্লান্তি দূর করে। এ রকম সময় সহসা আসে না।
এই পথে কত লোক আসে আর যায়, কত নৌকা ভিড় করে কালুর ঘাট ব্রিজে গাঁয়ের লোকেরা জানে।
আমরা শহরমুখী। এখানে জ্যোৎস্না ফোটে না, ঝরে পড়া শিউলি-রাতে জোনাক আসে না। আমার এই দীর্ঘতর জীবনের দুর্বিনীত মেঘ আশ্বিনের ফানুস হয়ে ওড়ে।