আসমা আফরোজার 'নিসর্গে অর্পণ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসমা আফরোজা পেশায় চিকিৎসক। কিন্তু ক্যানভাসে আঁকেন প্রকৃতির নানা রূপ। তাঁর শিল্প সাধনায় প্রধান অনুষঙ্গ প্রকৃতি। প্রকৃতির নানা রূপ নিয়ে তাঁর আঁকা ছবির এক প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীতে।
গতকাল শুক্রবার বিকেলে ধানমন্ডির দৃক গ্যালারিতে ‘নিসর্গে অর্পণ’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রদর্শনী উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

লিপিকা আর্ট একাডেমি আয়োজিত তিন দিনের এ প্রদর্শনী চলবে ৬ মার্চ রোববার পর্যন্ত। খোলা থাকবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।