ইচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকাশ দিয়ে উড়ে গেল
বড় একটা প্লেন।
দেখে খোকার ইচ্ছে হলো
সেও চালাবে প্লেন।
রেললাইন দিয়ে চলে গেল
বড় একটা ট্রেন।
দেখে খোকার ইচ্ছে হলো
সেও চালাবে ট্রেন।
ছোট্ট খোকা যেটাই দেখে
সেটাই করতে চায়।
কিন্তু সে মা-বাবার কাছে
‘না’ শব্দটিই পায়।
চতুর্থ শ্রেণী। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, রংপুর।