ইতি - তোমারই 'এ্যাইশুনছ'?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী নামে ডাকবে তাই ভাবতে ভাবতেই নাকি

দশক পেরিয়ে গিয়েছিল, বলেছিলে একদিন, ‘বাকি

দিনগুলোও দ্যাখো এমনি করেই কেটে যাবে।’

শুনে আমি হেসেছিলাম: শব্দের অভাবে

তুমিও তাহলে পড়ো, যে তুমি শ্রাবণধারার

মতো অবিরল ঝরাতে পারো কণ্ঠে তোমার

রাশি রাশি শিউলি-বকুল

অনুপম অমিয়সুধা অনিন্দ্য-অতুল।

কল্পলোকে বসে এখনো কি খুঁজছ সে নাম

জানতে ইচ্ছে করে, বড় জানতে ইচ্ছে করে, অবিরাম

পথ চেয়ে বসে বসে এখনো কি প্রহর গুনছ,

বলো না গো, একটিবার বলো...

             ইতি—তোমারই ‘এ্যাই শুনছ’?