ইবসেনের আকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথায় কেউ দাঁড়াচ্ছে না...

ইবসেন বললেন,
‘তোমার পায়ের দিকেই তাকিয়ে আছে সভ্যতার চোখ।’

আমি নিজের ভেতর উঁকি দিয়ে দেখি—
ছায়া থেকে আলগা হয়ে মানুষকে দাঁড়াতে হয়।

যারা দৌড়ায়—তারাই দাঁড়িয়ে যায়
একটা আকাশ নিয়ে তাই পাগলের মতো দৌড়াচ্ছি...।

ইবসেন, আমাকে ক্ষমা কোরো না,
যতক্ষণ না তোমার আকাশ হয়ে দাঁড়াতে পারি।