ঈদ এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ এসেছে ঈদ এসেছে

করব যে হইচই

মজার মজার খাবার আর

নতুন জামা কই?

নতুন জামা নতুন জুতা

সবই আছে ভাই

ঈদের খুশি সবার সাথে

ভাগ করে নিই তাই।

মায়ের হাতে সেমাইয়ের বাটি

বলেন, খুকু খাও

আমি বলি সবার আছে

ফিরনি-পায়েস দাও!

ষষ্ঠ শ্রেণী, বিন্দুবাসিনী বালিকা উচ্চবিদ্যালয়, টাঙ্গাইল।