ঈশ্বরচিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বর আমাতে লগ্ন নিরন্তর ক্রনিক অসুখমাঝে মাঝে পেটে খুব পাক-খাওয়া চিনচিনে ব্যথাদমবন্ধ হয়ে আসে মাঝে মাঝে, তেতো লাগে মুখ—ঈশ্বর আমাকে বলে যাবতীয় অসংলগ্ন কথা।গ্রগলভ প্রাচীন বৃক্ষ নিতান্তই অর্বাচীন ঢঙেকতো কথা কথকতা করে শাখা-পাতা-পল্লবেরহিল্লোলিত মৃদু সঞ্চালনে। নানা ব্যঞ্জনার রঙেরঞ্জিত গোধূলি ঢাকে কিছু ব্যথা দিবাবসানের।তারপরও কিছু কথা অকথিত কেন থেকে যায়রাতের হাওয়ার ফিসফাসে? নিমপেঁচা রক্ত হিমকরা ডাকে ঈশ্বরের ক্রুর খল স্তবগীতি গায়...দূরে কোথা গম্ভীর ডম্বরু বাজে ডিদ্দিম ডিদ্দিম।ঈশ্বর তখন কিন্তু পুরোপুরি মূক ও বধির,নিঃশব্দে সার্জারি সেরে খুলে ফেলে হাতের দস্তানা।ঘর্ম অশ্রু রক্তপাত সর্বত্রই সতত সুস্থিরপ্রভুর পরম প্রেম কৃপা কিন্তু অতটা সস্তা না।সব জেনে শুনে তবু বসে থাকি প্রভুর বাগানেঅসুখ আরাম হবে ঈশ্বরের ভেষজ বিধানে।