প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিভেজা সবুজ গন্ধ জায়মানগোধূলি আলোয় ছায়াছায়া রোদে,বর্ণালি হরিৎ ঘিরেপাখি ফেরে নীড়েকুয়াশাঘেরা দিগন্তপারে।হাওরজলে আকাশ তারছায়া দেখে। ঢেউ তুলেধেয়ে আসে কালো মেঘ, নৌকো ভাসায়—আকাশ নামে আলুথালু হাওরে,বৃষ্টি ঝরায়।চরাচরে শব্দহীন নীলেমেঘরাগ তোলে টংকারচারিধার।দূরাগত বৃষ্টির একটানা সুরক্রমশ এগিয়ে আসে সদ্যভেজা পথতড়িঘড়ি হয় পার—সাঁকো, বাইপাস, জনপদ, বাজার।হাঁকডাক চারিদিকে চলে দরদামহাঁড়িভাঙা আম।ঝিমুনির মাঝে আলতো ঘুমঝটিতি আড়াল হলুদ ফলকশতকিলো মিলায় দ্রুত।ধানখেত, কখনো বা বিলবৃক্ষ সারিতলে জমাট অন্ধকার নীল।কোথাও আকাশআলো জল থেকেসাদা বকের হঠাৎ উড়াল,চষাখেতে ধানবোনা উবুড় নারীহাঁটুসমান জলে হলুদ শাড়িদু’হাত সচল—শ্রাবণমেঘেতে ঢাকা সবার আঁচল\