উন্ডেড ওয়ারিঅর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[অজ্ঞাত শিল্পী, খ্রিস্ট পূর্বাব্দ ৪৮০, গ্রিস]এজিনার আফাইয়ার ডোরিক মন্দিরের পূর্ব দিককার পেডিমেন্টে এই মৃত্যুপথযাত্রী সৈনিককে পাওয়া গেছে। এই ভাস্কর্যটি গড়া হয়েছিল খ্রিস্ট পূর্বাব্দ ৪৯০ থেকে ৪৭৫ সনের মধ্যে কোন এক সময়ে। পশ্চিমের তুলনায় কিছুকাল পরে পূর্ব দিককার পেডিমেন্টটি বানানো হয়েছিল। এই পেডিমেন্টে ট্রয় যুদ্ধের লুটতরাজকে চিত্রিত করা হয়েছে। এর কেন্দ্রীয় চরিত্র হচ্ছে এথেনা। আর্কাইক যুগের (৭০০-৪৮০ খ্রিস্ট পূর্বাব্দ) শেষে এবং ধ্রুপদী যুগের (৪৮০-৩২৩ খ্রিস্ট পূর্বাব্দ) গোড়ায় কঠোরভাবে মুখোমুখি কাজ করার রীতি পরিত্যক্ত হয়। এখানে তাই সৈনিককে রাখা হয়েছে তিন-চতুর্থাংশ ধরনে, যাতে করে পেডিমেন্টের ত্রিভুজের প্রান্তে ঠিকঠাক মতো বসানো যায়। সৈনিকের পেশিগুলো বাস্তবসম্মতভাবে বানানো হয়েছে, তার প্রায় নগ্ন দশা মৃত্যুপথে তার বীরোচিত ভূমিকাকে মূর্ত করছে, এবং এর ফলে এই যুবক সৈনিকের অন্তিম মুহূর্ত দেখতে আসা দর্শকের মধ্যে আন্দোলন তৈরি হয়। এই পেডিমেন্টটি প্রথম উৎখনন করা হয়েছিল ১৮১১ সালে। এটিকে পুনরায় নির্মাণ করেন ডেনিশ ভাস্কর বার্তেল থোরভাল্ডসেন। উনিশ শতকের শিল্প ধারা অনুসরণে বানানো এই প্রতিরূপে অনেক নতুন ব্যপার সংযোজন করা হয়েছে, মার্বেল ব্যবহার হয়েছে প্রচুর। সূত্র: দি টেন থাউজেন্ড ইয়ারস অব আর্ট পবন চক্রবর্তী