উপাদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 এই মহাবিশ্বে সবচেয়ে সহজলভ্য যৌগ (একটি যৌগ হলো একাধিক মৌলের পরমাণু দিয়ে তৈরি অণু) হচ্ছে পানি। হাইড্রোজেন পরমাণু ও অক্সিজেন পরমাণু—এই দুই পরমাণু দিয়ে তৈরি হয় এর অণু। হাইড্রোজেন হলো এই মহাবিশ্বের সবচেয়ে সাধারণ পরমাণু এবং অক্সিজেন হলো তৃতীয় সাধারণ মৌল। এ কারণেই পানি হলো প্রথম যৌগ। তাহলে দ্বিতীয় সাধারণ মৌল কোনটি? হিলিয়াম। আর এটি কোনো যৌগ তৈরি করে না। মাত্র ৮১টি মৌল হলো স্থায়ী। এর ভেতর সর্বশেষ মৌল রেডিয়াম। এটি ১৯২৫ সালে পাওয়া গেছে। তারপর আরও ১৫টি মৌল আবিষ্কৃত হয়েছে। এর সবই তেজস্ক্রিয়। যদি কোনো পদার্থ পোড়ানো হয় এবং পোড়ানোর পর এর সব উৎপাদিত ধোঁয়া, ছাই, ঝুল ও গ্যাসীয় বস্তুর ওজন করা হয়, তাহলে উৎপাদিত বস্তুর মোট ওজন আসল বস্তুর চেয়ে বেশি হবে। কারণ, অক্সিজেনের সঙ্গে এর বিক্রিয়া হয়েছে। কয়লা ও হীরা একই রাসায়নিক মৌল থেকে সৃষ্ট কার্বন। স্থায়ী ৮১টি মৌলের ভেতর মাত্র একটির নাম মানুষের নামানুসারে। এটি হলো গ্যাডোলিনিয়াম; নামকরণ করা হয়েছে এক ফিনিশীয় রসায়নবিদ জোহান গ্যাডোলিনের নামানুসারে, যিনি খনিজ পরীক্ষার মাধ্যমে প্রথম গ্যাডোলিনিয়ামসহ মোট ১৪টি মৌল আলাদা করেছেন। সবচেয়ে কম ঘনত্বের কঠিন পদার্থ হলো কঠিন হাইড্রোজেন, যার ঘনত্ব বরফের ঘনত্বের ১০ ভাগের এক ভাগ। অর্গ্যানিক যৌগ হলো যেসব যৌগে কার্বন আছে। ইনঅর্গ্যানিক যৌগে অন্য ১০৪টি মৌল থাকতে পারে। তবে কার্বন নয়। কার্বনের সঙ্গে অন্য মৌলের যেকোনো বিষয়ের তুলনায় কার্বন জিতে যাবে। ইনঅর্গ্যানিক যৌগের তুলনায় অর্গ্যানিক যৌগের সংখ্যা হাজার গুণ বেশি। একটি দীর্ঘ রাসায়নিক নামের উদাহরণে বলতে হয় অ্যামিনো এসিড যৌগের নাম, যাতে প্রায় তিন হাজার ৬০০টি অক্ষর রয়েছে। যদি রাসায়নিক নামটা লেখা হয়, তাহলে তিন তিনটি পৃষ্ঠা ভরে যাবে। ইটের দেয়াল ও কাচের জানালা তৈরির মূল উপাদান একটিই এবং তা হলো বালি।