প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছের ওপর মাছের বাসা
জলের ভেতর পাখি
মনের ভেতর এমনই এক
আজব ছবি আঁকি৷
নোনতা চিনি, মিষ্টি লবণ
কঠিন পানি, কঠিন পবন৷
বৃহৎ পিঁপড়া, ক্ষুদ্র হাতি
কিশোর নানা, বৃদ্ধ নাতি৷
নিরীহ সিংহ, হিংস্র গরু
শুষ্ক সাগর, আর্দ্র মরু৷
ওপরে মাটি, আকাশ নিচে
পুলিশ আগে, চোর পিছে৷
এমনই এক উল্টো জগৎ
মনের মধ্যে দেয় উঁকি
জগৎটাকে নিজের মতো
সাজিয়ে তুলতে নেই বাকি
সপ্তম শ্রেণি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বনশ্রী