উড়বে লাল-সবুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটা এঁকেছে কাজী খাদিজাতুল কোবরা, মেহেরনুস হোসেন।
ছবিটা এঁকেছে কাজী খাদিজাতুল কোবরা, মেহেরনুস হোসেন।

স্বাধীনতার মাস। চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। আশপাশে তাকালেই চোখে পড়ে লাল-সবুজ পতাকা। বাড়ির ছাদে, বারান্দায় কিংবা উঠানে যখন আমাদের প্রিয় পতাকাটা পতপত করে ওড়ে, দেখতে কী যে ভালো লাগে! বাঁ দিকের ছবিটা এঁকেছে কাজী খাদিজাতুল কোবরা। সে পড়ে শহীদ বীর উত্তম লেফট্যানেন্ট আনোয়ার গার্লস কলেজে, সপ্তম শ্রেণীতে। ডানের ছবিটা এঁকেছে মেহেরনুস হোসেন। মেহেরনুস মাস্টারমাইন্ড স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।