ঊনআশিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোন সুদূর অতীতে দেখেছিলামঊষার প্রথম সূর্যআজ আর মনে নেই—অনেক দিন তো পেরিয়ে এলামসেই ট্রাংক রোড জীর্ণশীর্ণহারিয়ে গেছে অগ্রজের কোলউধাও হয়েছে পাদ্রীকুঠি।চিনতে পারি না পাঁচগাছিয়া,সবুজ তরুতে ঢাকা লাল সুরকির পথযেখানে তুলেছিলাম ছোট্ট মুঠি।পান করেছি মাতৃস্তনকরেছি রৌদ্রস্নানশীত অপরাহ্নে দুলেছি দোলনায়শুনেছি গান,ছেলে ঘুমাল, পাড়া জুড়ালবর্গী এল দেশে—বাবার কণ্ঠে শুনতে শুনতেঘুমিয়ে গেছি শেষে।লেখার টেবিলে বাবাহাতে অডিট পেন্সিললালনীল,ছবি আঁকেন নৌকা নদী,তাই দেখে আঁকাআঁকি রঙ নিয়েযদি নজরে আসে ছবি—বাবার কলম, জামা ও জুতোয়পা গলিয়ে হেঁটে চলি নানান ছুতোয়।আমি যখন বাবার মতো হবোলালনীল কলমে ছবি আঁকবকল্পনার দিনগুলো স্বপ্নমাখারৌদ্রঝরা, বৃষ্টি ঝরা শীত কুয়াশাদিনগুলো স্বপ্নময়, আনন্দময়এত অল্পেতে কেন যে ফুরোয়\[জন্ম: ৯ মার্চ ১৯৩২]