ঊর্ধ্বমূল্যের বর্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুমন্ত মেঘদূত

উধাও উজ্জয়িনী,

তবু বৃষ্টির

নগ্ন নিঝুম নিক্বণে

নূপুরে ঘনিয়ে আসে

ধু ধু ঊষর যুগ।

কালের কান্নায় ডোবে

বিপণি-পৃথিবীর

সমূহ বিতান।

এর মাঝে

তোমাকে খুঁজতে খুঁজতে

সহস্রাব্দ থেকে

জলাব্দ পেরিয়ে গিয়ে

এই ঊর্ধ্বমূল্য বাজারে

টুকটাক কিনে আনি

তোমারই বেচে দেওয়া

রিম ঝিম রিম।