ঋতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লঘু পাখিদের রং নিয়ে বসে থাকি
বন্দী মুক্ত—শীষকরবীদের দেশে
অমরতার ভাষা
আহা ঝিলিম ঝিলিম গাছ।
পাতায় পাতায়
হলুদ ডানার বন-হুর
কুহু নাচে আকাশের ব্রিজপার
লাল ছড়ায় শীতের টমেটো-বন।
জানি না
তুমি যে শিশির, শামুকের বোন
লুকিয়ে দেখছ মাটির ভেতরে
হেমন্ত পরিদের গিটার!
শেকড়-দুধ খেয়ে কবে ঢুকে গেছি
গাছের ফিটাসে!
আর আম্মা আম্মা করছি।