এ ভা রে স্টে র ৫ ০ ব ছ র
১৮৫২ সালে রাধানাথ শিকদার ১৫ নম্বর শিখরকেই পৃথিবীর সর্বোচ্চ চূড়া হিসেবে পরিমাপ করেনওপরে উনিশ শতকের এক উডকাটের ছবিতে ভারতের দার্জিলিং থেকে মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ ১৫ নম্বর চূড়া হিমালয়ের অন্যান্য পর্বতের সঙ্গে দেখা যাচ্ছে। ১৯৬৫ সালে ১৫ নম্বর চূড়ার নামকরণ করা হয় মাউন্ট এভারেস্টরাধানাথ শিকদার বাঙালি গণিতবিদ চূড়ার উচ্চতা পরিমাপ করলেও এভারেস্টের নতুন নামকরণে ব্রিটিশরাজের সার্ভের টিমের প্রধান জর্জ এভারেস্টের নাম প্রস্তাব করেন তাঁর উত্তরসূরি।১৯১১ সালে শেরপারা হয়ে ওঠেন হিমালয়ে আরোহণের প্রধান সহযোগী স্কটিশ কেমিস্ট আলেকজান্ডার মিচেল কেলাস প্রথম এভারেস্টের উচ্চতা ও শারীরিক সক্ষমতার ওপর গবেষণা চালান। তিনি প্রথম দেখান, এভারেস্টের দক্ষিণের উঁচু ভূমির শেরপারা অনায়াসেই উচ্চতায় টিকে থাকতে পারে।১৯২৪ সালের এপ্রিল-জুন: জর্জ মেলরি ৮ জুন এভারেস্টের চূড়ার কাছাকাছি থেকে নিখোঁজ হনমেলরির লাশ উদ্ধার করা হয় ১৯৯৯ সালে। তার দেহাবশেষের সঙ্গে ব্যবহার্য জিনিসপত্র পাওয়া গেলেও কোডাক ভেস্ট পকেট ক্যামেরাটি উদ্ধার করা সম্ভব হয়নি। মেলরি যে সামিটে পৌঁছে ছিলেন, ক্যামেরাটি পাওয়া গেলে তা প্রমাণ করা সম্ভব হতো।১৯৩৩ এপ্রিল ৩: এভারেস্টের ওপর দিয়ে বিমানের প্রথম উড়ালদুটি ব্রিটিশ ওয়েস্টল্যান্ড বিমান উড়ে যায় এভারেস্টের চূড়ার ওপর দিয়ে। ঝড়ো হাওয়ার কারণে বিমান দুটি দুর্ঘটনায় পড়তে পড়তে বেঁচে যায়।১৯৫৩ মার্চ-জুন: সফল অভিযান২৯ মে এডমন্ড হিলারি ও তেনজিং নরগে ইতিহাসে প্রথম হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন।১৯৭৫ মে ১৬: প্রথম এভারেস্ট বিজয়ী নারীতুষারধসে তিন বছর বয়সী কন্যাসন্তানের জননী জাপানি জুনকো তাবেই নিখোঁজ হন। পরে তুষারের মধ্যে গোড়ালিতে জখমি অবস্থায় শেরপারা তাঁকে উদ্ধার করেন। ১২ দিন পর তিনি সামিট করেন।১৯৮০ আগস্ট ১৮-২১: অক্সিজেন ছাড়া এভারেস্টে আরোহণ ইতালির রাইনহল্ড মেজনার কোনো রকম বাড়তি অক্সিজেন ছাড়াই এভারেস্টের চূড়ায় ওঠেন। এমনকি তাঁর সঙ্গে কোনো রেডিও ছিল না। এর আগে হিমবাহের ফাটলে পড়ে গেলে নরম তুষারে পড়ায় কোনো রকমে প্রাণে বেঁচে যান তিনি।১৯৯৬ সালে বছরের সর্বাধিক মৃত্যু১৫ জন পর্বতারোহী মৃত্যুবরণ করেন। ৮ মে আটজন মারা যান ঝড়ে, ১১ জন মারা যান সামিটের কাছাকাছি তুষারে আটকা পড়ে।২০০০ অক্টোবর ৭: প্রথমবারের মতো স্কিস্লোভেনিয়ার ডাভো কারনিকার প্রথম ব্যক্তি হিসেবে সামিট থেকে বেইস ক্যাম্প পর্যন্ত কোথাও না থেমে স্কি করেন।২০০১ মে ২৫: প্রথম অন্ধ ব্যক্তির পর্বতারোহণদড়ি ও বন্ধুদের সহায়তায় এরিক ভাইহেনমায়ার দৃষ্টিহীনদের মধ্যে প্রথম এভারেস্ট বিজয়ী।২০০২ মে ২৫: এভারেস্ট অভিযাত্রার ৫০ বছর পূর্তিএডমন্ডকে শ্রদ্ধা জানানোর জন্য এভারেস্টে ওঠেন তাঁর ছেলে পিটার হিলারি এবং তেনজিংয়ের ছেলে জামলিং।গ্রন্থণা সূর্য শেখর