এই দিনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হূদয়স্পর্শী দিনলিপি লিখে অমর হয়ে আছে জার্মান কিশোরী আনা ফ্রাঙ্ক। নেদারল্যান্ডসে নাৎসি দখলদারির সময় আমস্টারডামের একটি বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে লুকিয়ে ছিল আনা। সেখানে লুকানো অবস্থাতেই আনা নিজের জীবনের অভিজ্ঞতা ডায়েরিতে লিখে রাখে। ওই সময় আনারা যে বাড়িতে থাকত, সেই বাড়িটিই এখন আনা ফ্রাঙ্ক মিউজিয়াম। ১৯৬০ সালের এই দিনে এটি উদ্বোধন করা হয়। আমস্টারডামের প্রিসেনগ্রাচ ক্যানালের পাশে অবস্থিত এই জাদুঘরে প্রতিবছর লাখ লাখ দর্শনার্থী ভিড় জমান। সূত্র: আনাফ্রাঙ্ক ডটকম