এই দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্পনার সুপার হিরোরা বহুদিন থেকেই কাঁপিয়ে বেড়াচ্ছে পৃথিবী। তাদের সবাই ব্যস্ত থাকে দুষ্টের দমনে এবং ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে। ‘স্পাইডারম্যান’, ‘সুপারম্যান’ বা ‘ব্যাটম্যান’-এর মতো এমনই আরেক জনপ্রিয় কমিকস সুপার হিরো ‘হাল্ক’। রেগে গেলে বা মানসিক আঘাত পেলে কাহিনির নায়ক ব্রুস ব্যানারের শরীর পরিবর্তিত হয়ে সবুজ রঙের দৈত্যের আকার নেয়। দেহে আসে অসুরের শক্তি। দমন করে দুষ্টদের। রাসায়নিক রি-অ্যাকশনের কারণে দেহের পরিবর্তন ঘটে যাওয়া পলাতক এক আসামির কাহিনি নিয়েই ১৯৬২ সালের এই দিনে হাল্কের কমিকস বাজারে ছাড়ে আমেরিকার কমিকস প্রকাশনা প্রতিষ্ঠান মারভেল কমিকস। স্ট্যান লি ও জ্যাক কিরবি যৌথভাবে তৈরি করেন এই চরিত্র। লির ভাষ্যমতে, হাল্ক তৈরির অনুপ্রেরণা এসেছে মেরি শেলির ফ্রাঙ্কেনস্টাইন ও আর এল স্টিভেনসনের ড. জেকিল অ্যান্ড মি. হাইড থেকে। তথ্যসূত্র: উইকিপিডিয়া