এই দিনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেমস নদীর নীল জলে ছায়া ফেলে দাঁড়িয়ে আছে দেড় শ বছরেরও বেশি সময় ধরে। শহর লন্ডন তথা ইংল্যান্ডের প্রতীক হয়ে ওঠা বিগবেনের আজ সময় গণনা শুরু করার দিন। ১৮৫৯ সালের এই দিনে বিগবেনের গ্রেট ক্লকটি চলতে শুরু করে সময়ের হিসাব রাখা শুরু করে। এখনো সেটি চলছেই। যদিও এই ঘড়ির ঘণ্টাধ্বনি মানুষ প্রথম শুনতে পায় সে বছরেরই ১০ জুলাই। বিগবেন যে টাওয়ারে অবস্থিত, আগে সেটির নাম ছিল ক্লক টাওয়ার। গত বছর রানি দ্বিতীয় এলিজাবেথের হীরকজয়ন্তী উপলক্ষে এ টাওয়ারের আনুষ্ঠানিক নামকরণ করা হয় এলিজাবেথ টাওয়ার। তথ্যসূত্র: এএফপি