এই দিনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট বিশ্বকাপের প্রথম আসর বসেছিল ইংল্যান্ডে। তবে প্রুডেনশিয়াল অ্যাসুরেন্স কোম্পানি স্পনসর ছিল বলে তার নামকরণও হয়েছিল প্রুডেনশিয়াল কাপ নামে। ১৯৭৫ সালের এই দিনে শুরু হয়ে আসরের পর্দা নেমেছিল জুনের ২১ তারিখে। ক্লাইভ লয়েডের নেতৃত্বে কাপটি ঘরে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিক ইংল্যান্ডসহ তাতে অংশ নিয়েছিল মোট আটটি দল। সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার গ্লেন টার্নার (৩৩৩ রান)। সবচেয়ে বেশি উইকেট-শিকারিও ছিলেন আরেক অস্ট্রেলিয়ান গ্যারি গিলমোর, ঝুলিতে পুরেছিলেন ১১ উইকেট। মজার বিষয় হলো, প্রুডেনশিয়াল বিশ্বকাপে প্রতিটি ম্যাচ হয়েছিল ৬০ ওভারের। জার্সির রং ছিল সাদা। রানি এলিজাবেথ, প্রিন্স ফিলিপ ও প্রিন্স চার্লসের সঙ্গে সেই বিশ্বকাপ টিমের সদস্যদের দেখা যাচ্ছে ছবিতে। তথ্যসূত্র: ক্রিকইনফো ডটকম