এই দিনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা ভাষায় আজ যে ঝাঁ- চকচকে এত দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক আর মাসিক পত্রিকা; তার শুরুটা কিন্তু সেই উনিশ শতকের শুরুতে। সে সময় কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর প্রকাশ করে বাংলা সাময়িকী পত্রের ইতিহাসে নতুন এক যুগের উন্মেষ ঘটান। ১৮৩১ সালের এই দিনে সংবাদ প্রভাকর সাপ্তাহিক হিসেবে প্রথম প্রকাশিত হয়। কালক্রমে ১৮৩৯ সালে এটি বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। দেশ, সমাজ, সাহিত্যসংক্রান্ত নানান বুদ্ধিদীপ্ত লেখা প্রকাশের মাধ্যমে পত্রিকাটি একটি লেখকচক্র গড়ে তোলে। সূত্র: বাংলাপিডিয়া