এই দিনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলম্বিয়া রেকর্ডস এমন একটি সংগীত প্রতিষ্ঠানের নাম, যার সঙ্গে জড়িয়ে আছে অনেক বিখ্যাত শিল্পীর নাম। আমাদের হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে বব ডিলানসহ অনেক কিংবদন্তি শিল্পীরই প্রথম গান প্রকাশিত হয়েছিল এই রেকর্ড কোম্পানি থেকে। ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি সময়ের বিবর্তনে সংগীত ধারণের বিভিন্ন প্রযুক্তি সফলভাবে গ্রহণ করে শ্রোতাদের মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে। সেই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ১৯৪৮ সালের এই দিনে আমেরিকার নিউ ইয়র্কের ওলডর্ফ-এস্টারিয়া হোটেলে প্রথম লং প্লেয়িং (এলপি) পদ্ধতির অ্যালবাম শ্রোতাদের জন্য প্রকাশ করে। এরপর এলপি প্রযুক্তি অনেক দিন বাজার দখল করে রাখলেও পরে ক্যাসেট, সিডি প্রযুক্তির কারণে এর জনপ্রিয়তা কমে যায়। তথ্যসূত্র: কলম্বিয়া রেকর্ডস ডটকম