প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিনি।
বলে উঠতে
বিষাদিত সে আনন্দ
বারবার
ধাক্কা খেয়ে ফিরে এসেছে
নিজেরই হাড়-মাংস-পাঁজরে
এ পৃথিবীর পাপ-পুণ্যবোধ
নন্দন ও নরকের কাঠামো
ঘৃণা ও ক্ষমার অজস্র উদাহরণ
মীমাংসা আনেনি নিজের ভেতর
তবে আর কাকে বলি
শব্দাতীত বধিরতায়
ছিন্নভিন্ন হতে হতে
জয়ন্তিয়া পাহাড় বা ডমরু প্রদেশে
ফেলে আসি আত্মার খানিক
তোমরা তার বেদিতে
অর্ঘ্য দাও
মাথা কুটে মরো
কেঁদে ভাসাও
বুঝে উঠতে ও
বুঝিয়ে-কুলিয়ে উঠতে না পারার
অক্ষম-অসম্ভবে
এই দেবীপক্ষে
আমি ঝাঁপ দিই
আরও একবার