এই বৈশাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশপানে বিদ্যুৎ চমকায়, গর্জায় নদীর পানি

বুকের ভেতর ছলাৎ ছলাৎ ঢেউয়ের শব্দ শুনি

ঢেউ বাড়ি খায়, ঢেউ ভেঙে যায়-বইছে বাতাসে জোরে

জালগুলাও সব ছিইড়া গেল তুমুল স্রোতের তোড়ে

মাঝ নদীতে চাঁদ ক্ষইয়া যায়, ঝড় চলে ঝড় মনে

আন্ধার ঘেঁইষা জমছে যে মেঘ দূরের ঈশান কোণে

ঝিলিক ঝিলিক জাদু দেখাইয়া ঘুরছে ঝড়ের চাকা

তীর দেখি না কূল দেখি না মোর ছইয়ের চিহ্ন বাঁকা

জীবন ভুইলা যাই যদি আজ ডুইবা নদীর জলে

মা-বাপ ছাইড়া কবর আমার নদীর অতল তলে

খুঁইজা আমায় আর কোনোদিন নাই যদি পায় কেহ

আমিও কেমনে ভুইলা থাকব মায়ের আদর-স্নেহ

জগতে কে আর হইলো আপন, আর কে হইলো পর

চোক্ষের ভেতর লাইগ্যাই আছে আমার মাটির ঘর