এই মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৯ সালের এপ্রিলে বদলে গিয়েছিল ফ্রান্সের রাজধানী পারির লুভ জাদুঘরের সুবিখ্যাত প্রবেশপথ। লুভের বিস্মকর ভূগর্ভে প্রতিদিন পৃথিবীর হাজারো দর্শক কাচের পিরামিডের যে তোরণটি দিয়ে প্রবেশ করেন, সেটি স্থাপিত হয়েছিল এই মাসে। ১৭৯৩ সালে প্রতিষ্ঠিত লুভ জাদুঘরের আদি প্রবেশপথ আর জায়গা করে দিতে পারছিল না ক্রমাগত বেড়ে যাওয়া দর্শকমণ্ডলীকে। ফ্রান্সের সে সময়কার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ তাই এর সুপরিসর প্রবেশতোরণ নির্মাণের উদ্যোগ নেন। চোখধাঁধানো এই কাচের পিরামিডের নকশা করেছেন জাপানের খ্যাতিমান স্থপতি আই এম পাই।