এই সময়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছা অপহরণএকটি ফরাসি প্রতিষ্ঠান ‘আলটাইম রিয়েলতে’ পরিকল্পিত মানুষ অপহরণের কাজ করে থাকে। যাকে অপহরণ করা হবে, তিনিও তাতে সম্মত। কিন্তু কখন এবং কীভাবে তাঁকে অপহরণ করা হবে, তা অপহূত ব্যক্তি জানবেন না। প্রতিষ্ঠানটির সঙ্গে অপহূত ব্যক্তির চুক্তি সই হওয়ার পর নির্দিষ্ট কোনো সময়ে তাঁকে অপহরণ করা হয়। এই অপহরণকাজে কোনো প্রকার মানসিক বা শারীরিক ক্ষতি করা হয় না। অপহূত ব্যক্তি নিজ দক্ষতায় মেধা ও শারীরিক ক্ষমতা কাজে লাগিয়ে উদ্ধার পাওয়ার চেষ্টা করেন। প্রতিষ্ঠানটির দাবি, এটা অনেকটা খেলার মতো। কোনো ব্যক্তি এই খেলায় অংশ নেওয়ার মাধ্যমে নিজের বুদ্ধি এবং শারীরিক দক্ষতা ও মানসিক ক্ষমতা সম্পর্কে একটা পরীক্ষার মুখোমুখি হন।টাকা ব্যথা কমায়যুক্তরাষ্ট্রের দুটি গবেষক দল একটা পরীক্ষা চালিয়েছে। তাদের একটি দল টাকা এবং অপর একটি দল কাগজের টুকরো গুনতে থাকে। গোনা শেষ করে তারা ফুটন্ত গরম পানিতে হাত ডুবায়। যে দল টাকা গুনেছিল, তারা অপেক্ষাকৃত কম ব্যথা অনুভব করে। গবেষক দলটি যে প্রবন্ধ প্রকাশ করেছে, তার প্রধান ক্যাথলিন বলেন, যখন মানুষ টাকা নিয়ে ভাবতে থাকে, তখন তা তাদের অভ্যন্তরীণ মানসিক শক্তির জোগান দেয়।২৭ গত বছর সারা বিশ্বে প্রায় ২৭ মিলিয়ন লোক চাকরিচ্যুত হয়েছেন। জাতিসংঘের একটি প্রতিবেদনে তা প্রকাশিত হয়। নেলসন ম্যান্ডেলা ২৭ বছর কারাবরণ করার পর মুক্তি পান। ইউরোপিয়ান জার্নাল অব অপারেশনাল রিসার্চ আবিষ্কার করেছে, যেসব দম্পতি সুখী হন বেশি, তাঁদের মধ্যে স্বামীর তুলনায় স্ত্রী ২৭ শতাংশ বেশি বুদ্ধিমতী হন।  মহিলারা বছরে গড়ে ২৭ বার প্রসাধন ক্রয়ের জন্য দোকানে যান।