এই হেমন্তে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও কত ফুটে ওঠার ছিল, আরক্তিম, শিমুলের ছদ্মবেশে
একরাশ জবার বাগান ঘেঁষে অন্তত, সে আক্ষেপে এখনো
মরুর দেশে যেকোনো লালের আভাটুকু নিজেরই মনে হয়...
এখানে, এত বেশি সৌরবেদনা—শরীরপাত্র উপচে পড়ে যায়
হতোদ্যম পিঁপড়েদের দেখে শকুনেরই ছদ্মবেশ বলে ভ্রম হয়,
আর মনে হতে থাকে, গভীর কোনো অসংগতির দিকে চেয়ে
গাছে গাছে ফুলের বদলে ফুটে উঠছে গণভবনের প্রজাপতি...
হয়তো এ হেমন্তেই, সাপের আশ্রয়ে হয়ে উঠব
দূর পাহাড়ের মনোগ্রাহী