এক নজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের আদি নিবাস ইংল্যান্ড। আদ্যিকালে ক্রিকেট খেলাটি ছিল ইংলিশ মেষপালকদের অন্যতম বিনোদনের উৎস। ১৮৪৪ সালে ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে মাঠে নামে যুক্তরাষ্ট্র ও কানাডা। ১৮৭৭ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। ১৮৮৯ সালে আরেক ব্রিটিশ উপনিবেশ দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের তৃতীয় আন্তর্জাতিক দল হিসেবে টেস্ট মর্যাদা লাভ করে। ১৯২৮ সালে ওয়েস্ট ইন্ডিজ, ১৯৩০ সালে নিউজিল্যান্ড, ১৯৩২ সালে ভারত, ১৯৫২ সালে পাকিস্তান, ১৯৮২ সালে শ্রীলঙ্কা, ১৯৯২ সালে জিম্বাবুয়ে, ২০০০ সালে বাংলাদেশ টেস্ট খেলার সুযোগ লাভ করে।১৯৭১ সালে টেস্টের পাশাপাশি চালু হয় ওয়ানডে এবং ১৯৭৫ সালে ওয়ানডে ক্রিকেটের বিশ্বকাপ।