এক ফোঁটা আড়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা পৃথিবী তন্নতন্ন করে খুঁজে
যখন এক ফোঁটা আড়াল পাওয়া যায় না
তখন জীবনানন্দ ট্রামলাইন ধরে
নিজের ভেতর হাঁটেন একা একা
ঢিমেতালে চলতে চলতে একটি দরদি ট্রাম
তাঁকে তুলে নিয়ে যায় দূরে কিংবা নিকটে কোথাও
আর রেখে আসে চির অচেনা কোনো এক স্টেশনে
জীবনানন্দ পালাবার পথ পেয়ে যান।