আবদুল মান্নান সৈয়দ, একজন সব্যসাচী লেখক। সাহিত্যের প্রায় সব মাধ্যমে কাজ করে চলেছেন চার দশক ধরে। কবিতা, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা এখন শতাধিক। রঁদ্যাকে পড়ে জেনেছি রিলকেকেভাস্কর্যের প্রতি আমার ঝোঁক বরাবরই। অনেক আগে থেকেই ভাস্করদের জীবনী খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি। সবশেষ পড়লাম রঁদ্যার জীবনী। আশির দশকে কলকাতায় রঁদ্যার প্রদর্শনী দেখেছিলাম। লাইন ধরে লোকজন ওই প্রদর্শনীতে ঢুকেছে। সেটা ছিল জীবনের এক বিরল অভিজ্ঞতা। রঁদ্যার জীবনী থেকেই প্রথম জানলাম, রিলকে তাঁর সেক্রেটারি হিসেবে কাজ করেছে একসময়। বুদ্ধদেব বসুর রঁদ্যাকে নিয়ে বইয়ে লেখা এ তথ্য পাইনি। আচমকা বিনা কারণে চাকরি খুইয়েও রিলকে সারা জীবন রঁদ্যাকে মনে রেখেছে। রঁদ্যাকে লেখা এক চিঠিতে রিলকে বলেছে, রঁদ্যার কাছ থেকে সে যা শিখেছে, তা কোনো দিন ভুলবে না। এই জীবনী পড়ে দারুণ আনন্দ পেয়েছি। রবীন্দ্র-অতুলপ্রসাদ-রবীন্দ্রনাথরবীন্দ্রনাথ বাংলা ভাষায় শ্রেষ্ঠ কবি। তাঁর গানেই মজে ছিলাম দীর্ঘদিন। মাঝখানে নিয়মিত অতুলপ্রসাদ শুনেছি। তারপর নজরুলসংগীতেও বুঁদ হয়ে থেকেছি। কিন্তু কবে যেন আবার ফিরে এসেছি রবীন্দ্রসংগীতে। দেবব্রত বিশ্বাসের গাওয়া গান শুনি মনপ্রাণ দিয়ে। সকালেই গান শুনি বেশি। রাজকুমারের ভক্ত ছিলামসিনেমা আমার খুব একটা দেখা হয় না। যাও দু-একটা দেখা হয় একটু-আধটু কালেভদ্রে, তাও অনিচ্ছায়ও হয়ে যায় টিভিতে প্রচারিত কোনো ছবি। রিল্যাক্স করার জন্য সেটের সামনে বসে থাকা। কী দেখছি, শেষ পর্যন্ত দেখা হয় না কিছুই। একসময় রাজকুমারের খুব ভক্ত ছিলাম। আমার প্রিয় নায়ক ছিল। সেসব অনেক কাল আগের কথা। সাত শিল্পীর প্রদর্শনী মনে গেঁথে আছেবেঙ্গল সাতজন শিল্পীর আঁকা ছবি নিয়ে এক প্রদর্শনী করেছিল। সেটা দীর্ঘদিন মনে গেঁথে ছিল। কী কাজ যোগেন চৌধুরী, পরিতোষ সেনদের। এখনকার প্রদর্শনী দেখে আমার মনে হয়েছে বির্মূতধারায় ভালো কাজ হচ্ছে, যা থেকে পঞ্চাশের শিল্পীরা বিচ্যুত ছিলেন। সাক্ষাৎকার গ্রহণ: আলীম আজিজ