প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরু বলে ছাগলকে
তোদের মধ্যে পাগল কে?
এই বলে সে মারল গুঁতো
বরিশালের ‘বাগল’কে।
যাত্রী বলে চালককে
বাসের পরিচালক কে?
নেইতো জানা, প্রশ্ন করুন
সবার প্রতিপালককে।
মালিক বলে দাসিকে
তোদের মধ্যে হাসি কে?
বলতে পারি বেতন যদি
একশ করেন আশিকে।
বোয়াল বলে মসলাকে
মানিস তোরা বস কাকে?
সত্য বলি এমন ছড়া
একটা মেলে দশ লাখে।
এক যে ছিল
ঋতি নেফারতিতি
এক যে ছিল নানা
তাঁর নামটি বলতে মানা
তাঁর ছিল এক নাতি
তার কি না খুব খ্যাতি।
নানা-নাতির কারও
যদি নাম বলতে পারো
দেব তোমায় শীতলপাটি
তেঁতুলবিচির গয়নাগাটি।
তৃতীয় শ্রেণি, নালন্দা বিদ্যালয়, ঢাকা