একটি করে ফুল দিই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি অনেকবার চেষ্টা করেছি
ভুলে যাব সেই রক্তাক্ত দুঃসময় দিনগুলোর কথা
যেদিন পুড়ে ছাই হয়েছিল
আমাদের সবুজাভ গ্রাম, পাকা ধানখেত, সরষে ফুল
উঠানের কোণে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া
পুড়ে লাল হওয়া মায়ের সবুজ শাড়ি
যে শাড়ি ধারণ করে ছিল আমার স্বদেশ।
কিন্তু না!
তখনই আমার চোখের সামনে ভেসে ওঠে
নির্যাতিত বোনের নির্বাক বিষণ্ন ক্লান্ত মুখ
সযত্নে রাখা প্রেমিকার পোড়ে যাওয়া চিঠি
গ্রামজুড়ে আর্তনাদের করুণ ধ্বনি
কিছু দুঃসহ স্মৃতি
আমাকে পোড়ায় দুঃখ-যন্ত্রণায়
বিক্ষুব্ধ করে
বুকের গভীরে জন্ম নেয় ঘৃণার পর্বত।
মায়ের বেদিতে
বোনের বেদিতে
গ্রামের বেদিতে
আমি প্রতিদিন ভালোবেসে একটি করে ফুল রেখে দিই
ঠিক তার বিপরীত
আমি ছুড়ে মারি একরাশ থু...থু...}