একটি পারিবারিক গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবার খোঁজে পরিবার, আছে কথা শুধু পাথরের।

দিতে হবে, দেবে না বৃষ্টি? যেন দিন শুধু প্রাপ্যের।

নিজেদের ঘরে ভাইবোন থাকে একা একা, সুখী কয়েদি।

বাবা ফিরবেন রাত্রে, মা টিভি সিরিয়ালে মুগ্ধ।

কোথায় হচ্ছে যুদ্ধ শ্বাসেরা জানে না প্রেক্ষিত।

ঘর থেকে ঘর পরবাস, যাপন শূন্যতা বনেদি।

ওরা কি নার্সিসিস্টিক? ঘরে আয়না একাধিক।

অন্যের সঙ্গে সখ্য পচা গোলাপের বর্জ্য।

করেছে অর্জন অচেনার ব্যক্তিগত কিছু শর্ত।

আমার ও আমির মর্ত্যে যাপন অন্য ঘরানার।

ওরা কথা বলে সংক্ষিপ্ত হলে জরুরি প্রয়োজন।

থাকা চুপচাপ, ব্যক্তিত্ব; বাসায় করপোরেট রৌদ্র।

টেবিলে খাবার হয় ঠান্ডা, কে কখন খাবে ঠিক নেই।

হয়তো আজ কেউ খাবে না, হয়তো বোন খাবে বার্গার।

প্রজন্ম করে প্রশ্ন, ‘আমরা কি ফিরব অতীতে?’

গান করে ঘুণ সেই ঐক্যে, ছিল বলার মতো শুভ ইঙ্গিত।

বান্দরবানে বেড়াতে গিয়েছে ওরা চারজন।

মাতাপিতা, ছেলে-কন্যা ফেসবুকে খুব ব্যস্ত।

বা নরগুলো অরণ্যে নিজেরা নিজের জন্যে

ঘাসের মর্গে একা ক্ষণ, কাটছে সঙ্গের নিঃসঙ্গ।

পরিবারে নেই পরিবার, ঝরা পাতা সব বুঝেছে।