প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুদিন তার সঙ্গে কোথাও দেখা হয় না আর
স্মৃতিও ফেরে না সে কথা মনে রেখে অবসরে
আমাকেও তার আর মনে হয় না বছর বছর
তবুও টিনের চালে টিয়া বসে মশকরা করে;
তার ক’টা ছেলেমেয়ে, স্বামী কিংবা পরকীয়া—
টিয়াকে বলি তার নাম ‘রিয়া’, টিয়া বলে ‘হিয়া’
এইভাবে টিয়া রিয়া হিয়া নিয়া আমাদের যায়;
একটা পালক শুধু পড়েছিল তার যাবার সময়?