একদিন প্রবল বৃষ্টিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিন প্রবল বৃষ্টিতে একা একা খুঁজব তোমাকে

শরীরে লবণগন্ধ, বর্ষাতি হারিয়ে ফের

চাতক পাখির ওমে খুঁজব তোমাকে

যে চিৎকার চরাচরে, সেখানে পতনধ্বনি

জল ভারানত নুয়ে পড়া পাতা

সেখানে খুঁজব আমি গাছ হয়ে যাওয়া দিনে

তামস সন্ধ্যায়।


চুম্বনও অশ্রুবিন্দু—উল্লাস ঝাঁপানো স্রোতমুখে

ভেজা শাড়ি লেপ্টে দিলে, এই পদ্য—উন্মাদ কুহকে

আমি কি রাগত তৃষ্ণা? আর্দ্র হাত? বিন্দু বিন্দু কলাবিদ্যা?

কেবল খেলার ছলে খুঁজে নিচ্ছি অচেনা তোমাকে

দেখে নিচ্ছি খুব দ্রুত ভেঙে যাচ্ছে তোমার বৈভব

অপর্যাপ্ত অবকাশে, দ্বিধাহীন স্নানঘরে,

শরীররেখার নিচে জীবিত তৃষ্ণায়...