একা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি একা, ভাইবোন ছাড়া
তাই আমি সবকিছু হারা।
একাই আমি সবকিছু পাই
সব সময় বাইরে একা যাই।
বাড়িটা হয়ে থাকে ফাঁকা
তাই আমি কষ্টও পাই একা।
মনের কথা বলার কাউকে পাই না
তাই ভাইবোন ছাড়া কিছু চাই না।
ভাবতে পারি না আমি কী করব?
চাই না আমি একা একা খাব।
চোখ থেকে নীরবে পানি ঝরে
আমার সব কথা রাখি গোপন করে।
ভাগ করতে পারি না কারও সাথে
একা একা চলছি জীবনপথে।
পঞ্চম শ্রেণী, সাউথ ব্রীজ স্কুল