একান্ত মুহূর্তে হালকা বিষণ্ন সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমাঞ্চ কাহিনির অন্দরেসম্প্রতি রোমাঞ্চধর্মী একটি বই পড়ে শেষ করেছি আমি। সুইডিশ লেখক স্টিগ লারসেনের দ্য গার্ল হু কিক্ড ওভার দ্য হরনেটস। সুইডেনের পটভূমিতে লেখা রোমাঞ্চকর এই বইটি একটি তিন খণ্ড কাহিনির শেষ অংশ, যা লিখে শেষ করার অল্প দিনের মধ্যেই মারা যান এর লেখক। ৭০০ পৃষ্ঠার বইটিতে উঠে এসেছে জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর ঘটানো বিচারবহির্ভূত রাজনৈতিক বাড়াবাড়ির বিভিন্ন দিক। আর এসব তুলে ধরা হয়েছে একরকম নারীবাদী দৃষ্টিকোণ থেকে। আমি যেহেতু এ রকম রোমাঞ্চকর কাহিনির বেশ ভক্ত, ফলে ভিন্নধর্মী কিছু পেলেই তা পড়ে ফেলি। এর বাইরে আরেকটি বইও শেষ করেছি এখন—সাংবাদিক রবার্ট ফিস্কের একটি রাজনৈতিক গাথা। ফিস্ক এই আত্মগাথাতে তাঁর উত্তেজনাময় জীবন ইতিহাসের সাক্ষী হওয়ার ঘটনাগুলো তুলে ধরেছেন। পাশাপাশি প্রাচ্য-পাশ্চাত্য সংঘাতের পেছনে থাকা অন্যায় ঘটনাবলি তাঁর বিশ্লেষণে চমত্কারভাবে ধরা পড়েছে। গানের খাতার স্বরলিপিগান কি সব সময় শুনি? না, সব সময় নয়। তবে একান্ত অবসরে বিশেষভাবে পছন্দ করি রাজনৈতিক লোকসংগীত—জন বেইজ, পিট সিগার অথবা ভূপেন হাজারিকার গান। এঁদের মধ্যে আবার জন বেইজ আমার বিশেষ প্রিয়, তাঁর কণ্ঠের মাধুর্যের জন্য। তা ছাড়া হঠাৎ কোনো একান্ত মুহূর্তে শুনতে ভালো লাগে হালকা বিষণ্ন সুর। সেটা লোকগানও হতে পারে অথবা রবীন্দ্রসংগীত, ভাটিয়ালি বা গজলও হতে পারে।ফরাসি সম্পর্কের চিত্রসচরাচর বাইরে গিয়ে ছবি দেখতে খুব পছন্দ করি আমি। তো, ইদানীং সে সুযোগ আর মেলে কই। এখন মূলত টেলিভিশন অথবা ডিভিডিতেই ছবি দেখা হয়। ঢাকায় যেহেতু ছবি দেখতে যাওয়ার মতো অনেক হল নেই, তাই দেশের বাইরে যখন যাই, তখনই কেবল বড় পর্দায় সিনেমা দেখার সুযোগ ঘটে। সর্বশেষ দেখেছি একটি পুরোনো ফরাসি ছবি রুলস অব দ্য গেম। রেঁনয়ের পরিচালিত এ ছবিতে ত্রিশের দশকে সম্ভ্রান্ত ফরাসি সমাজের মানুষের ব্যক্তিগত সম্পর্কের চিত্র অত্যন্ত সূক্ষ্মভাবে উপস্থাপন করা হয়েছে। আমার ভালো লাগার এই চলচ্চিত্র দেখার পর মনে হলো, যেনবা আমি এক ক্লাসিক্যাল আবহের ভেতরে ঘুরে বেড়াচ্ছিলাম এতক্ষণ। দুঃখ একটাবাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ এবং স্বাধীন বাংলাদেশের জন্ম হতে দেখা আমার জন্য এক অসামান্য অভিজ্ঞতা। আমার প্রজন্মের জন্যও এটি অত্যন্ত গর্বের। তবে যে সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা স্বাধীনতাযুদ্ধ করেছি, সেই সমাজের ইতিবাচক পরিবর্তন ও নীতি প্রতিষ্ঠা করতে আমার হয়তো আরও অনেক কাজ করার ছিল। এ ক্ষেত্রে বলতে পারি, দুঃখ আমার একটাই, নিজের লেখালেখির মাধ্যমে পরামর্শ দেওয়া ছাড়া আর তেমন কিছুই করতে পারিনি আমি। সাক্ষাত্কার গ্রহণ: মোহাম্মদ শাহনেওয়াজ