প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন আকাশ কালো
হাতে নাই কোনো মালও
তবুও আগুন জ্বালো
মাটিতে।
খড় আর কুটা উড়ে
যাইতেছে বহু ঘুরে
তোমাকে অনেক দূরে
ডাকিতে।
তুমি তো আসো না হায়
বেলা দ্বিপ্রহর যায়
গেছ গো কাদের না’য়
ভাটিতে?
নাকি তুমি ঘরে মম
হৃদয়ের শিখাসম
ঘুমাও শীতলতম
পাটিতে?