এখন যেতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখানে ছিলাম অনেক দিনযেভাবে সবাই থাকে, আমার থাকাটা ছিল একটু অন্য রকমকখনোই শিশিরে যায়নি ভিজে আমার পায়ের পাতা।যখন কেবল সূর্যের উঠতি ভাব আমার কোমল শরীরে ছুঁয়েছেআমাদের বাড়ির পূর্ব কোণে আমার দাদির লাগানো বরইগাছের পাতাগুলোবড়ো বড়ো চোখে আমার দিকেই তাকিয়েছে, ইতিহাস সাক্ষী আছে।শহরে যেয়ে আমার বাবা হলেন কুঠুরিবন্দী! মাকে দেখতে পাননি।আমার দাদা ছিলেন একহারা মানুষ। আমি দেখিনি কিন্তু আমার সাথে কোথায় কোথায় মিলআমার দাদি বর্ণনা দিয়ে গেছেন। ত্রিপুরা থেকে আসা আমার পূর্বপুরুষের মতো আমার পা-জোড়া নাকিএকটু বড়ই! আমার নানি বলতেন পুবের পা তো, একটু লম্বাই হবে!কী হলো তাহলে? এখন যেতে হবে। শিশিরে আর পায়ের পাতা ভেজানো হলো না আমার!বরইগাছের পাতাগুলো? আব্বার স্মৃতি?সাথে তাহলে নেব কি?পুবের লম্বা পা নিয়ে আর পথে চলা হলো না!