এখানে নাজিম হিকমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনূদিত কবিতাটি সম্পর্কে দুটি জরুরি কথা পাঠকদের আগেই জানিয়ে রাখি। ইংরেজিতে অনূদিত নেরুদার কবিতার যে বইগুলো সহজলভ্য তাতে এ কবিতাটি আমি খুঁজে পাইনি। তবে ইন্টারনেটের বদৌলতে এটি স্প্যানিশ ভাষায় পাওয়া যায়। আমার উৎস এ ইন্টারনেট। এর দু-একটি ইংরেজি অনুবাদও আছে এ কবিতাটির নেরুদার অনুরাগী পাঠকদের কোনো কোনো ওয়েবসাইটে। তবে আমি নির্ভর করেছি স্প্যানিশ সংস্করণটিতেই। আরেকটি জরুরি কথা হলো এই যে হাতের কাছে নেরুদার স্প্যানিশ রচনাসমগ্র বা কবিতাসমগ্র না থাকায় এ মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না কবিতাটির রচনা বা প্রকাশকাল। সম্ভবত ১৯৫১ সালে মস্কোতে পরস্পরের সাক্ষাতের পর রচিত।সদ্য মুক্তি পাওয়া বন্দীদের একজন নাজিম হিকমততার কবিতার মতোলাল রং সোনার সুতায় বোনা জামা উপহার দিয়েছে আমায়।তুর্কি লহুর সুতাগুলোতার পদাবলি।প্রাচীন প্রত্যয়ে গড়া,—বাঁকা বা সরল—সত্যিকার গল্পগুলোভোজালি বা তরবারির মতো।গোপন কবিতাগুলো তারআলোকিত দুপুরেরমুখোমুখি হবে বলে তৈরি হয়েছিল;আজ তারা লুকায়িত আয়ুধের মতো,জ্বলজ্বল করছে তারা মেঝের নিচে,কুয়ার ভেতরে তারা অপেক্ষমাণ,তার জনতার কালো চক্ষুযুগলেরদুর্গম আঁধারের নিচে।বন্দিশিবির থেকে সে এল আমারভাই হতে আরআমরা হেঁটেছি একসাথেবরফে মোড়ানো স্তেপে;রাত ছিল প্রজ্বলিতআমাদের নিজস্ব আলোয়।দেহের গড়ন তার ভুলব না বলেআমি তার প্রতিকৃতি আঁকছি এখানে:পুষ্পময় ভূখণ্ডের শান্তিতে উত্থিতটাওয়ারের মতোলম্বা সে এবং ওপরেতুর্কি আলোয় ভরা চক্ষুযুগলদুটি বাতায়ন।আমরা দুই ভবঘুরেপেয়েছি শক্ত ভূমি আমাদেরপায়ের তলায়বীর আর কবিদেরবিজিত ভুবন,মস্কোর রাস্তায়, দেয়ালে দেয়ালে পুষ্পিত হতে থাকেপূর্ণিমার চাঁদ,রমণীর প্রতি প্রেমআনন্দ আরপ্রণয়ের প্রতি অনুরাগআমাদের একমাত্র গোত্র-পরিচয়।সমগ্র বাসনাকে ভাগ করে নেওয়া,সর্বোপরি, জনতার সংগ্রামের এক একটি ফোঁটা,মানবসমুদ্রের ফোঁটাগুলোতার আর আমার কবিতা।কিন্তু হিকমতের আমোদের অন্তরালেঅন্য এক নির্মাণ,নির্মাণ ছুতারের মতো কিংবা দরদালানের ভিত্তির মতো।বহু বছরের নীরবতাআর কারাবাস।এসব বছরবসাতে পারেনি দাঁত,কিংবা পারেনি খেতে, গিলে ফেলতে বীরোচিত যৌবনেরে তার।আমাকে সে বলেছিলদশ বছরের বেশিবিজলিবাতির আলো রাখত জ্বালিয়ে ওরা সমস্ত রাতআজ সে গিয়েছে ভুলে সেই সব রাতভ্রুক্ষেপ নেই তার বিদ্যুতালোকে।ডোবার ফুলের মতোতার আমোদেরকালো রং শিকড়-বাকড়প্রোথিত স্বদেশে;আর তাইযখন সে হাসে,মানে নাজিম,মানে নাজিম হিকমততখন সে হাসি নয় তোমার মতন;তার হাসি অনেক সফেদ,তার সে হাসিতে হাসে চাঁদনক্ষত্র,শরাব,মৃত্যুহীন মৃত্তিকা, তাবৎ সোনালি ধান জানায় সম্ভাষণতার হাসি দিয়ে।তার কণ্ঠে গান গায় মাতৃভূমি তার।