এমিলি হাবিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রটেস্ট্যান্ট বংশোদ্ভূূত ফিলিস্তিনি কথাশিল্পী ও রাজনীতিক এমিলি হাবিবির জন্ম ১৯২২ সালের ২৮ জানুয়ারি (মতান্তরে আগস্ট ১৯২১), ফিলিস্তিনের হাইফায়। ১৯৪৮ সালে ইসরায়েল সেটা দখল করে নেয়। পালিয়ে না গিয়ে বিরূপ পরিস্থিতির মধ্যেও আজীবন সেখানেই বসবাস করেছেন হাবিবি। তিনি ফিলিস্তিনি কমিউনিস্ট পার্টির (পরে ইসরায়েলি কমিউনিস্ট পার্টি) প্রথম সারির নেতা ছিলেন। পাঁচবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের সদস্য নির্বাচিত হন।এমিলি হাবিবির সাহিত্যচর্চার শুরু বিশ শতকের ষাটের দশকে। তিনি মূলত ছোটগল্প, উপন্যাস ও নাটক লিখেছেন। ১৯৭২ সালে প্রকাশিত তাঁর দ্বিতীয় উপন্যাস দ্য সিক্রেট লাইফ অব সাইয়িদ, দ্য পেসঅপটিমিস্ট তাঁকে বিশ্বখ্যাতি এনে দেয় এবং আরবি সাহিত্যের অন্যতম প্রধান কথাশিল্পীর মর্যাদায় অভিষিক্ত করে। ২ মে, ১৯৯৬ তাঁর মৃত্যু হয়।১৯৮৯ সালে লন্ডনের ম্যাকমিলান প্রেস প্রকাশিত দ্য মডার্ন অ্যারাবিক শর্ট স্টোরিজ গ্রন্থভুক্ত গল্পটি ইংরেজি থেকে অনূদিত।